গণভোট জয়ী হলে দেশে কী কী পরিবর্তন আসবে ?

গণভোট জয়ী হলে দেশে কী কী পরিবর্তন আসবে ?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জুলাই আন্দোলনের পর দেশে পরিচালনার দায়িত্ব পান ডা মোহাম্মদ ইউনুস। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি রাষ্ট্র সংস্কাররে নজর দেন। অর্থাৎ তিনি রাষ্ট্রের কিছু গুরত্বপূর্ন পদ ও সংস্থায় বিরাট পরিবর্তন আনতে চান।

সেই লক্ষ্যে জুলাই সনদ প্রনয়ন করা হয় যেখানে প্রায় সব গুলো রাজনৈতিক দল গুলো স্বাক্ষর করে একমত পোষন করেন। গতকাল  দেশে উৎযাপন হয়ে গেল বহুল আলোচিত গণভোট। সর্ব শেষ তথ্য মতে গণভোট বিপুল ভোটে এগিয়ে আছে বলে জানা যায়।

 এখন প্রশ্ন হচ্ছে গণভোট জয়ী হলে দেশে কী কী পরিবর্তন আসতে যাচ্ছে। গণভোটের প্রধান উদ্দেশ্য দেশের সংবিধান সংস্কার করা। গণভোট জয়ী হলে দেশে আবারো তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। 

অর্থাৎ যে কোন সরকারের ক্ষমতা শেষ হয়ে গেলে দেশে নতুন নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কোন সরকার চাইলে সংবিধান সংস্কার করতে পারবে না। পরিবর্তন করতে চাইলে গণভোটের আয়োজন করতে হবে। 

সংসদের ডেপুটি স্পিকার হতে হবে বিরোধী দল থেকে।  একই ব্যক্তি দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। বর্তমানে আইন অনুযায়ী রাষ্ট্রপতি একজন আসামী চাইলেই ক্ষমা করে দিতে পারেন কিন্তু গণভোট জয়ী হলে সেটি আর পারবে না । পাশাপাশি একই ব্যক্তি দল এবং দেশের প্রধান হতে পারবে না।  


সম্পর্কিত নিউজ