কে হচ্ছেন রাষ্ট্রপতি? আলোচনা যারা

কে হচ্ছেন রাষ্ট্রপতি? আলোচনা যারা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ।ফলাফল ঘোষণা হয়েগেছে। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। ৪৮ ঘন্টা পার হলেই শপথ গ্রহণ করবেন নির্বাচিত ২৯৭ সাংসদ।নিরঙ্কুশ ২১২টি আসনে জয়লাভ করে সরকার ও মন্ত্রী পরিষদ গঠনের পথে বিএনপি। ভোটের ফলাফলের পর থেকেই শুরু হয়েছে মন্ত্রীর পতাকা কার গাড়িতে উঠবে, কে পাবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব।

রাষ্ট্রীয় সূত্রমতে, আগামী সোম-মঙ্গলবার শপথগ্রহণের পরেই মন্ত্রী পরিষদও চুড়ান্ত হয়ে যাবে। বিএনপির নেতাকর্মীরা জানান, নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে। এতে থাকবেন পরীক্ষিত, ত্যাগী ও মেধাবী রাজনীতিকদের পাশাপাশি তরুণ মুখ। কিছু মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ক্ষেত্রে টেকনোক্র্যাট কোটা ব্যবহার করা হতে পারে। মন্ত্রিসভার আকার সীমিত রাখা হবে; সম্ভাব্য সদস্যসংখ্যা ৩২–৪২ জনের মধ্যে।বর্তমান বাংলাদেশে ৫৮ টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে।সোমবারের মধ্যে প্রায় ৪০ জন মন্ত্রী প্রতিমন্ত্রী নির্ধারণ হওয়ার পরে ধীরে ধীরে আরো সংখ্যা বাড়বে বলে একাধিক সুত্র জানিয়েছে জাগরণ নিউজকে।

বিএনপির পক্ষ থেকে কয়েকটি সুত্র বলছে রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছে  সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। নজরুল ইসলাম খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এছাড়া তিনি অতীতেও কোনো মন্ত্রণালয় বা মন্ত্রীত্ব পাননি। তবে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন। একমাত্র কুয়েতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এই ব্যতিক্রমী কর্মজীবন ও অভিজ্ঞতা তাকে পারদর্শী হিসেবে বিবেচিত করেছে রাষ্ট্রপতি পদে। জিয়া পরিবারের বিশ্বস্ত এই প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি পদ দিয়ে সেই বিশ্বস্ততার পুরষ্কার হিসেবে সম্মানিত করার আলোচনা চলছে। দলীয় সূত্র বলছে, তার দীর্ঘদিনের অবদান ও নেতৃত্ব বিএনপির অভিজ্ঞতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও বর্তমান প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশ ও আন্তর্জাতিক খ্যাত সম্পূর্ণ অর্থনীতিবীদ ড.ইউনুসের নামও জোর আলোচনায় আছে।এর আগেও বিএনপি ক্ষমতায় এলে তিনি রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.আনোয়ারুল্লাহ ও অধ্যাপক ড.নুরুল আমিন ব্যাপারীকেও রাষ্ট্রপতি হিসেবে চিন্তা করা হতে পারে বলে দলটির একাধিক নেতা জানিয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই প্রকাশিত হবে, যার পরই সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে।


সম্পর্কিত নিউজ