সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যে ১৩ দেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেলেন

সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যে ১৩ দেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেলেন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি।বর্তমানে প্রধান আলোচনার বিষয়বস্তু হলো মন্ত্রীসভা।কারা থাকছেন মন্ত্রী সভায়, কতেজন নতুন মুখের দেখা মিলবে, কে কোন দায়িত্বে থাকবে, কতো বড় হবে মন্ত্রীসভা এসব আলোচনায় এখন তুঙ্গে।সেই সাথে এবার পুরোনো রেওয়াজ ভেঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।এই শপথগ্রহণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে ১৩ দেশের সরকার প্রধানগণকে।

সংখ্যাগরিষ্ট আসন নিয়ে সরকার গড়তে যাওয়া তারেক রহমানের প্রথম মন্ত্রীসভার সদস্যদের শপথগ্রহণে ড. ইউনুস দাওয়াত দিয়েছেন ভারত-পাকিস্তান চীন সহ আরো ১০ দেশের সরকার প্রধানগণকে।কূটনীতিক সুত্রমতে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।মঙ্গলবার বিকেল ৪টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।একই দিনে সকালে শপথ গ্রহণ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নতুন সরকার গঠনের এই আয়োজনে বিশ্বের আরো বিভিন্ন দেশের কূটনীতিক সদস্যরা থাকবেন এই আয়োজনে।বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রণিত ১৩ দেশের সরকার প্রধান বরাবর দাওয়াত পত্র পাঠানো হয়েছে।ইতিমধ্যে কূটনীতিক যোগাযোগ বাড়ানো হয়েছে সকলের উপস্থিতি নিশ্চিত করতে।নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারাই হবেন দেশের নতুন সরকার। শপথগ্রহণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।


সম্পর্কিত নিউজ