{{ news.section.title }}
ছায়া মন্ত্রীসভা গঠন করবে এনসিপি! জেনে নিন কি এই ছায়া মন্ত্রীসভা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ছায়া মন্ত্রীসভা গঠনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।আর রবিবার এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’
এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছেন। নিজের স্ট্যাটাসে শিশির মনির লিখেছেন, ‘আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।’
ছায়া মন্ত্রীসভা কী?
যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী সরকারকে জবাবদিহি করার জন্য সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রীসভা গঠন করে। এটিকে বলা হয় ছায়া মন্ত্রীসভা (শ্যাডো কেবিনেট)।ছায়া মন্ত্রীসভায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাজ হলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সিদ্ধান্ত ও কার্যক্রমের পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ভুলত্রুটি তুলে ধরে চ্যালেঞ্জ করা। সেই সঙ্গে নিজ দলের পক্ষে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা। এই ছায়া মন্ত্রীসভাকে বলা যেতে পারে বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার প্রাক্- প্রস্তুতি। দল ক্ষমতায় গেলে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারীরাই মন্ত্রিত্বের জন্য অগ্রাধিকার ভিত্তিতেবিবেচিত হন। যুক্তরাজ্য সরকারের দপ্তরগুলোতে একজন মন্ত্রীর অধীনে সাধারণ চারজন করে প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। একইভাবে ছায়ামন্ত্রী সভায় একজন ছায়ামন্ত্রীর অধীনে চারজন করে ছায়া প্রতিমন্ত্রী রাখা হয়।
বাংলাদেশে এখন পর্যন্ত কার্যকরী ছায়া মন্ত্রীসভা গঠন করা হয়নি। যদি এনসিপি ও জামায়াত মিলে ছায়া মন্ত্রীসভা গঠন করে তবে এটিই হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম ছায়া মন্ত্রীসভা।