{{ news.section.title }}
কোন আসন ছাড়ছেন তারেক রহমান? কে হচ্ছেন প্রার্থী
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
১২ই ফেব্রুয়ারি শেষ হওয়া নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন তারেক রহমান।২১২ টি আসনে বিএনপি জয়লাভ করলেও একটি আসনে পুণরায় নির্বাচন হবে।তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন।
আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান।নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন/আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।
আগামীকাল সকালে নির্বাচিত সকল সাংসদ শপথ গ্রহণ করবে।ইতিমধ্যে বিএনপির পক্ষথেকে ইসিকে জানানো হয়েছে তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।সেই হিসেবে বগুড়া-৬ আসনটি শুন্য ঘোষণা করবে ইসি।এবং সেখানে পুণরায় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বগুড়া ৬ আসনে জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তারেক রহমান।ধানের শীষ প্রতিকে তারেক রহমানের প্রাপ্ত ভোট ২১৬২৮৪ এবং জামায়াত প্রার্থী আবিদুর রহমান পান ৯৭৬২৬ ভোট। অপরদিকে ঢাকা ১৭ আসনে তুমুল লড়াইয়ের পর জয়লাভ লরেন তারেক রহমান।এই আসনে তারেক রহমানের প্রাপ্ত ভোট ৭২৬৯৯ এবং জামায়াত প্রার্থী এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮৩০০ ভোট।
বগুড়া ৬ আসনে পুণরায় নির্বাচনে কে প্রার্থী হবে এ নিয়ে দলটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।দলটির একাধিক সুত্র জানিয়েছিলো তারেক রহমান ঢাকা-১৭ আসন ছেড়ে দিলে সেই আসনে তারেক কন্যা জাইমা রহমান ইলেকশন করবেন।এই গুঞ্জনের মাঝেই তারেক রহমান ঢাকা-১৭ আসন না ছেড়ে বগুড়া ৬ আসন ছাড়ায় এই বিষয়ে আলোচনায় থাকা জাইমা রহমানের প্রার্থীতার বিষয়ে কোনো মন্তব্য করেননি দলটির কেন্দ্রীয় কোনো নেতা।তবে দলটির পক্ষথেকে একাধিক নেতা জানিয়েছেন জাইমা রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন অথবা ট্যাকনোক্রেন্ট প্রতিমন্ত্রীর দায়িত্বও পেতে পারেন।