তারেক রহমানের ৮ উপদেষ্টা, কে কোনটার দায়িত্ব পেলেন

তারেক রহমানের ৮ উপদেষ্টা, কে কোনটার দায়িত্ব পেলেন

বহুল কাঙ্ক্ষিত নির্বাচন শেষে শপথগ্রহণ, মন্ত্রী পরিষদ গঠন এবং দায়িত্ব গ্রহণও সম্পূর্ণ করেছে বিএনপি সরকার। সরকার গঠনের দিনই বিএনপির সিনিয়র ৫ নেতাকে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী মর্যাদার ৫ উপদেষ্টা নিয়োগ দেন তারেক রহমান। ২০ ফেব্রুয়ারী শুক্রবার ৮ উপদেষ্টাকে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন দেয় মন্ত্রী পরিষদ বিভাগ।

তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত ১০ উপদেষ্টা হলেন মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে। প্রজ্ঞাপনে অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।


সম্পর্কিত নিউজ