{{ news.section.title }}
ইমাম মুয়াজ্জিনদের সম্মানী নিয়ে বড় সুখবর বিএনপি সরকারের!
দায়িত্ব গ্রহণ করেছে নব নির্বাচিত সরকার। দায়িত্ব গ্রহণের এখনও এক সপ্তাহ না যেতেই একের পর এক জনকল্যাণমুখী সীদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পথে হাটছে নতুন সরকার। সরকার নতুন হলেও সরকারের মন্ত্রী পরিষদে আছে অভিজ্ঞ দায়িত্বশীল মানুষজন। রমজানের একদম শুরুতেই ইমাম মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর দিল সরকার। তাদের সম্মানী রমজান মাসেই বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার আজ। নির্বাচনে বিএনপি এই বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পুরণের প্রথম ধাপ এটি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে তার উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে এ কথা জানান। এ সময় তিনি জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে। সম্মানী ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে।
সরকারের এ উদ্যোগকে ধর্মীয় নেতাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তবে ভাতার কাঠামো, অর্থের উৎস ও বিতরণ পদ্ধতি নিয়ে বিস্তারিত নির্দেশনা আসার পরই বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।তিনি আরও বলেন, মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব কার্যক্রম শুরু করবে সরকার।