নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান গতকাল রবিবার (৯ নভেম্বর) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। রবিবার সকালে প্রতিদিনের মতো অফিসে গেলেও দুপুরে তিনি বের হয়ে যান। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

জানা যায় নাঈম রহমান দুপুর ১২টার কিছু পরে তিনি নিজের ব্যাগ ও পরিচয়পত্র অফিসে রেখে বেরিয়ে যান। তখন থেকে তার সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, ওইদিন দুপুর ১২টা ৫৩ মিনিটে তার সর্বশেষ অবস্থান ছিলো রাজধানীর সায়েদাবাদ এলাকায। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার ঠিক আগে, দুপুর ১২টা ৫৩ মিনিটে নাঈম রহমান তাঁর এক সহকর্মীকে শেষবারের মতো একটি বার্তা পাঠান। বার্তায় তিনি তাঁর ছোট বোনের চাকরির জন্য অনুরোধ জানিয়ে লেখেন– ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।‘
এই ম্যাসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক উদ্বেগে ছিলেন।

সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, নাঈম রহমান সাধারণত দায়িত্বশীল ও শান্ত-স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে আর্থিক ও পারিবারিক কিছু চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ নাঈম রহমানের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তাঁর মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন এখন দারুণ উদ্বেগে অপেক্ষা করছেন।"

তিনি জনসাধারণের কাছে আবেদন জানিয়ে বলেন, "কেউ যদি তাঁর কোনো খোঁজ পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।"

ইতিমধ্যে নাঈম রহমানের নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

সম্পর্কিত নিউজ