সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছেঃ আইন উপদেষ্টা আসিফ নজরুল

সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছেঃ আইন উপদেষ্টা আসিফ নজরুল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন যে বাংলাদেশের সব ধরনের পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তিনি এই নতুন ডিজিটাল প্রক্রিয়াকে স্বাগত জানানোর পাশাপাশি সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আজ সোমবার (২৪ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন বিচারপ্রার্থীদের সরাসরি আদালতে আসার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়া সম্ভব।
তিনি বলেন, এই প্রক্রিয়ায় একজন বিচারকের পরিবর্তে এখন থেকে তিনজন বিচারককে যুক্ত করা হয়েছে।

এসময় সংস্কারের গতিপ্রকৃতি নিযয়ে আসিফ নজরুল মন্তব্য করেন, সংস্কার ভাবনা আরও বাস্তবতার আলোকে হওয়া প্রয়োজন। “আমরা খুব বেশি কিছু করতে পারিনি। তবে আশা করি, নতুন সরকারও এসব উদ্যোগ অব্যাহত রাখবে। না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে।“

তিনি আরও বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্রের কাঠামো দুর্বল করা যাবে না। যেকোনো প্রক্রিয়া বাস্তবায়ন করতে গেলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয়।

আইন মন্ত্রণালয়ের সংস্কারের ধারাবাহিকতার বিষয়ে আসিফ নজরুল উল্লেখ করেন, এ পর্যন্ত ২১টি জায়গায় সংস্কার করা হয়েছে। তবে তিনি জোর দেন যে, আইনজীবীসহ সংশ্লিষ্টরা এই প্রক্রিয়ায় যুক্ত না হলে এবং ধারাবাহিকতা বজায় না থাকলে এই সংস্কারগুলো টিকে থাকবে না।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আইনজীবীদের ধন্যবাদ জানান এবং এই নতুন প্রক্রিয়ার প্রশংসা করে বলেন, এর মাধ্যমে পেপারলেস সিস্টেম বা কাগজবিহীন পদ্ধতি আরও এগিয়ে যাবে, যা তার জন্য আনন্দের বিষয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরও দ্রুত এবং কার্যকরভাবে সেবা দিতে সহায়তা করবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী মন্তব্য করেন, ই-পারিবারিক আদালত বিচার ব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নেবে।

সম্পর্কিত নিউজ