{{ news.section.title }}
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ দুর্ঘটনা, দুই জনের মৃত্যু
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত আড়াইটার দিকে যশোর থেকে কাঁচামাল বোঝাই পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। সিরাজদিখানের নিমতলা আন্ডারপাস এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাত যানবাহনে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সুজন (৩৭) নিহত হন। আহত হেলপার ইছারুল (২৫) কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ থানায় রাখা হয়েছে। ঘটনার পরপরই অজ্ঞাত যানবাহনটি ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।