চাঁদাবাজি নিয়ন্ত্রণে যে সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল

চাঁদাবাজি নিয়ন্ত্রণে যে সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চাঁদাবাজির লাগাম টানতে ও নির্মূল করতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ওয়েবসাইট চালু করেছেন। মন্ত্রীর নিজ সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ এর চাঁদাবাজির তথ্য জানতে এই ওয়েবসাইটটি আজ চালু করার কথা নিজ ভেরিফাইড ফেসবুক পেইজে জানান তিনি।

ওয়েবসাইটটি (alamgirfortomorrow.com) নামে খোলা হয়েছে। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরণের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট-এর মাধ্যমে জানান। ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতিমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করব।

 

 

 

 

 


সম্পর্কিত নিউজ