বিমানবন্দরে আটক 'নিষিদ্ধ' ছাত্রলীগ সভাপতি

বিমানবন্দরে আটক 'নিষিদ্ধ' ছাত্রলীগ সভাপতি

নেত্রী ৫ আগস্ট পালাতে পারলেও পালাতের পারলেন না নেতা! নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভা শাখার সভাপতি আলী হোসেনকে (২৯) আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। গতোকাল মঙ্গলবার রাতে দেশত্যাগের চেষ্টা কালে তাকে আটক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পালানোর সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করা হয় তাকে। ছাত্রলীগ নেতা আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বুধবার (১৮) রাত ১০টায় গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।বড়লেখায় নিয়ে আসতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।


 


সম্পর্কিত নিউজ