{{ news.section.title }}
ইউপি চেয়ারম্যান থেকে গাজিপুর সিটি কর্পোরেশন প্রশাসক!
দেশের ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিল সরকার। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারী করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার ২২শে ফেব্রুয়ারি এই আদেশ জারী করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার। তিনি গাজিপুর মহানগর বিএনপির সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এই নেতা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদের প্রার্থী হওয়ার কথা ছিল। নির্বাচনের পূর্বেই স্থানীয় সরকার বিভাগ বিএনপির এই নেতাকে মেয়র সমমানের প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন আজ।তিনি কাশিমপুর এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন সরকারের ছেলে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৩ সাল থেকে গাজীপুর সিটি করপোরেশন গঠনের আগপর্যন্ত শওকত হোসেন কাশিমপুর ইউপির চেয়ারম্যান ছিলেন। একই ইউপিতে তাঁর বাবা গিয়াসউদ্দিন সরকার প্রায় ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে তাঁর দাদা জবেদ আলী সরকার ও চাচা সোহরাব উদ্দিন সরকারও পৃথক সময়ে ১০ বছর করে চেয়ারম্যান ছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।