ফ্যামিলি কার্ড পাবেনা যে ৬ শ্রেণির মানুষ

ফ্যামিলি কার্ড পাবেনা যে ৬ শ্রেণির মানুষ

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে এই কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সচিবালয়ে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি জানান, ৬ শ্রাণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেনা। তারা হলেন-
১. পরিবারের কেউ সরকারের পেনশনভোগী হলে
২. বাড়িতে এসি ব্যবহার করলে
৩. গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক হলে
৪. পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে
৫. বাণিজ্যিক লাইসেন্স থাকলে
৬. বড় ব্যবসার মালিক হলে।

তিনি আরও উল্লেখ করেন, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত- এই তিন শ্রেণির মানুষ অগ্রাধিকারের ভিত্তিতে কার্ড পাবেন। এছাড়া ‘ফ্যামিলি কার্ড’ ধর্ম-বর্ণ নির্বিশেষে উপযুক্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হবে।

সভা হতে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ শিরোনামে এই সকল নীতিমালা প্রণয়ন করেছে। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ দর্শন নিয়ে ফ্যামিলি কার্ড প্রকল্প শুরু হতে যাচ্ছে।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি সরকার ঈদের আগেই হতদরিদ্র মানুষের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।


সম্পর্কিত নিউজ