{{ news.section.title }}
ভারতীয় ভিসা নিয়ে বড় সুংসবাদ!
পলাতক আসামী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতীয় ভিসা জটিলতা শুরু হয়। এই জটিলতা শেষ পর্যন্ত যেয়ে গড়ায় আরো জটিল পর্যায়ে।এবং একসময় ভিসা বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটে।ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে এই সময় থেকেই। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি ভারত গুরুত্বর সাথে দেখা শুরু করে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসাসহ সব ভিসা খুব শিগগিরই চালু হবে। ইতোমধ্যেই ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক হয়েছে, ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে সব ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারত যেতে পারে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
শামা ওবায়েদ আরো বলেন, ভারতের হাই কমিশনার আসছে। ওনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারে সেই ব্যবস্থা উনারা করছেন।