বাগেরহাটের মোংলায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২

বাগেরহাটের মোংলায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২

বাগেরহাটের মোংলায় খুলনা-মোংলা মহাসড়কের গুনাইব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

নিহত ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে এবং বাকী ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। বেলাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ওসি বলেন, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল।


 


 


 


সম্পর্কিত নিউজ