{{ news.section.title }}
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাস এমপিকে কে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে তিনি সেখানে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মির্জা আব্বাস এমপিকে শুক্রবার সিঙ্গাপুরে নেওয়া হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। ৩টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুর উদ্দেশ্য যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। বর্তমানে মেডিকেল বোর্ড এর তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছেন। বিশেষ করে ডায়াবেটিসসহ কিছু জটিল স্বাস্থ্য সমস্যা থাকায় পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতোকাল ইফতারের সময় পানি করতে যেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে নেওয়া হয় তাকে রাজধানী ঢাকার এভার কেয়ার হসপিটালে। আজ ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী তাকে নেওয়া হবে সিঙ্গাপুরে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জান বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমান ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও হসপিটালে মির্জা আব্বাসকে দেখতে উপস্থিত হন বিএনপি হাসপাতালে তার শারীরিক অবস্থা দেখতে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
এসময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে দোয়া চান।