পুলিশের শীর্ষ তিন পদে বদলি

পুলিশের শীর্ষ তিন পদে বদলি
ছবির ক্যাপশান, পুলিশের শীর্ষ তিন পদে বদলি

ঈদের পূর্ব মুহূর্তে পুলিশের শীর্ষতম তিনপদ সিআইডি, এসবি ও র‍্যাব শাখায় পরিবর্তন এনেছে সরকার। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধাণ ও পুলিশের বিশেষ শাখা এসবি প্রধাণ হিসেবে নিয়োগ পেয়েছেন মোসলেহ উদ্দিন আহমেদ, সরদার নুরুল আমিন ও আহসান হাবীব পলাশকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার ১৬ই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডি হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

ডিএমপির অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ