{{ news.section.title }}
শিশুর আবদার রাখলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বগুড়ার শিবগঞ্জে এক শিশুর ছোট্ট ইচ্ছাকে গুরুত্ব দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি। শিশুটি আতিকুরের শখ ছিল মন্ত্রীর গাড়িতে একবার উঠবে।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রতিমন্ত্রী স্নেহভরে তাকে নিজের গাড়িতে পাশে বসিয়ে নেন। হঠাৎ করেই পূরণ হয়ে যাওয়া এই স্বপ্নে আনন্দে ভরে ওঠে শিশুটির মুখ। পরে শিশুটিকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী তার বাড়িতে যান। সেখানে প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও কিছু সময় কাটায় শিশুটি।

এ সময় উপস্থিত স্থানীয় মানুষ প্রতিমন্ত্রীর এই সহজ-সরল ও মানবিক আচরণে মুগ্ধ হন। শিশুটি প্রতিমন্ত্রীর বাড়ির সদস্যদের সাথে বেশ কিছু সময় খেলাধুলা করে, সময় কাটান। এরপর প্রতিমন্ত্রী মীর সাহে আলম ছোট্টো শিশুকে নিয়ে নিজের পুরো বাড়ি ঘুড়িয়ে দেখান। শিশুর সাথে মন্ত্রীর এমন স্নেহ ভালোবাসাময় সম্পর্ক সকলের নজর কেড়েছে।
