তুরস্কের কাছে যে অনুরোধ জানাল বাংলাদেশ

তুরস্কের কাছে যে অনুরোধ জানাল বাংলাদেশ
ছবির ক্যাপশান, বাংলাদেশ তুরস্ক

গতকাল (১৫ই মার্চ) তুরস্ক সফরে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময়ে তিনি সাক্ষাৎ করেন সাবেক তুর্কী গোয়ে'ন্দা প্রধান, দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হাকান ফিদানের সঙ্গে। স্বাক্ষরিত হয় দুই দেশের মাঝে বেশকিছু সমঝোতা স্মারক।

'পারস্পরিক কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি' এটাই ছিল স্মারকের মূল এজেন্ডা। সাথে ড. খলিল তুরস্কের প্রতি অনুরোধ জানান - ২০২৭ সেশনের জাতিসংঘ অধিবেশন সভাপতি নির্বাচনে বাংলাদেশকে যেন তারা ভোট দেয়। আমরা অধিবেশনের সময়ে উঁচু স্থানে যাকে বসে থাকতে দেখি, যাকে সকল রাষ্ট্রপ্রধানরা বক্তব্যের পূর্বে সম্মান জানান, তিনিই হচ্ছেন অধিবেশন সভাপতি। বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব বা প্রেসিডেন্সি পদপ্রার্থী হবেন ড. খলিলুর রহমান নিজেই। যদিও এক্ষেত্রে সভাপতির ভূমিকা শুধুই আনুষ্ঠানিক, তবে বৈশ্বিক পরিমণ্ডলে কূটনৈতিকভাবে এগিয়ে যেতে সহযোগিতা করে বিষয়টা সংশ্লিষ্ট দেশকে।

আসছে ২রা জুন নির্বাচন। নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হবে সাইপ্রাস। মুসলিম দেশগুলোর সমর্থন বাংলাদেশের প্রতি থাকলেও, ইউরোপীয় ও ল্যাটিন আমেরিকান দেশগুলো সাইপ্রাসকে ভোট দিতে পারে বলে শোনা যাচ্ছে। জরিপে সাইপ্রাসই এগিয়ে আছে।


সম্পর্কিত নিউজ