{{ news.section.title }}
ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না -সড়ক পরিবহন মন্ত্রী
সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। রাস্তায় কোনো ধরনের যানজট নেই। বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবাই এখানে নির্ধারিত ভাড়া নিচ্ছে। কয়েকটি পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে। এখানে পুলিশ বুথ আছে, কেউ বাড়তি ভাড়ার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে, কোনো ভোগান্তি এখন পর্যন্ত নেই। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত কোথাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। বরং কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়ার নজির দেখা গেছে। তিনি আরও বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
মন্ত্রী দাবি করেন, সড়কে বড় ধরনের যানজট নেই এবং যাত্রীদের ভোগান্তিও তুলনামূলক কম। জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকায় ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি।সরকারের পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই নজরদারির ফলে যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।
জ্বালানি তেল নিয়ে তিনি বলেন, ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল ৩২ হাজার গাড়ি বেশি গিয়েছে। তারা তেল পেয়েছে বলেই তো যেতে পারছে। কেউ না পেলে অভিযোগ করতে পারবে। গণপরিবহনে ফুয়েল ঘাটতি নেই।