১৩ এপ্রিল কোন জেলায় ছুটি থাকবে?

১৩ এপ্রিল কোন জেলায় ছুটি থাকবে?
ছবির ক্যাপশান, ১৩ এপ্রিল কোন জেলায় ছুটি থাকবে?

দেশের পার্বত্য অঞ্চলের তিন জেলায় আগামী ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় এই ছুটি প্রযোজ্য হবে।

তবে এই ছুটি শুধুমাত্র পার্বত্য তিন জেলার জন্যই কার্যকর থাকবে। দেশের অন্য কোনো জেলায় এ ছুটি প্রযোজ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে।


সম্পর্কিত নিউজ