রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর এলাকায় মোঃ শিপন (২৪) নামের এক যুবককে গতকাল গভীররাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। ভিক্টিমের মাথায়, দুই হাতে ও পায়ে কোপানোর জখম রয়েছ তবে কারা-কেন তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) হাজারীবাগ থানায় যোগাযোগ করলে থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র জানান, ভিক্টিম শিপন গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ঝাউচরের সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন।

তিনি বলেন, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ শিপনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। তখন, রাত সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মোঃ শিপন এর বাবার নাম শাহ আলম। তিনি হাজারীবাগের বড় মসজিদ গলিতে থাকতেন।

সম্পর্কিত নিউজ