নারায়ণগঞ্জে ভাসমান ড্রামের ভেতর মিললো লাশ

নারায়ণগঞ্জে ভাসমান ড্রামের ভেতর মিললো লাশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এর গোদনাইল নয়াপাড়া এলাকার রাস্তার পাশের ক্যানেলে ভাসতে থাকা একটি ড্রামের ভেতরে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচন ধরতে শুরু করেছে।

আজ রবিবার (১৮ জানুয়ারি) সকাল প্রায় ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ নয়াপাড়ার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেলপাড় থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয়রা ক্যানেলে ড্রামটি ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটিতে ইতিমধ্যে পচন ধরতে শুরু করেছে।

নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলের পানিতে ফেলা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত নিউজ