{{ news.section.title }}
সাত সকালে নড়াইলে ৪ জনের মৃত্যু, নেপথ্যে যে ঘটনা
সকালের সূর্য উঠার আগেই নড়াইলে ৪ জন না ফেরার দেশে! আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন এবং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১ জন। ঘটনাটি ঘটেছে নড়াইল জেলার সদর উপজেলার বড়কুলা গ্রামে। নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), অসি (৩০) ও ফেরদৌস (৪০)।
তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংঘর্ষের সঠিক কারণ ও পেছনের ঘটনা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।