{{ news.section.title }}
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
প্রতিষ্ঠানটির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের আরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা রাখা হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
নেসকোর তথ্য অনুযায়ী, নাটোর দপ্তরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পাশে গজিয়ে ওঠা গাছের ডালপালা অপসারণের কাজ করা হবে। এতে করে ভবিষ্যতে লাইনে যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
নেসকো আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিকেল ৪টার পর থেকেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।