বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
ছবির ক্যাপশান, বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী একটি স্লিপার বাসের ধাক্কায় দুজন নি'হত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে ।

রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাসের এক যাত্রীর পরিচয় জানা গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার কোচ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রী নিহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও বালুবাহী ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত নিউজ