{{ news.section.title }}
শেষ সময়ে সুখবর দিলো প্রেস সচিব এলপিজির দাম কমছে
খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম আরও কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত কয়েক দিন যাবৎ এলপিজি গ্যাসের দাম হাতের নাগালের বাহিরে ছিলো।
এবার যেন সরকার সুস্থি নিয়ে আসলো গ্যাসের দামে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ২ শতাংশ আগাম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে করে ব্যবসায়ীরা গ্যাসের দাম কমাতে পারবে বলে ধারনা করা যাচ্ছে। সরকার ভ্যাট কমালে খুচরা বাজারে দাম কমে আসবে।জনমনে আসবে শান্তি। তিনি জানান, এ সিদ্ধান্তের ফলে এলপি গ্যাসের ওপর সামগ্রিক করভার কমবে, যার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়বে। এর ফলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।