{{ news.section.title }}
বাণিজ্য শুল্ক সমন্বয়ে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমান বাংলাদেশের
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাণিজ্যখাতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ২০ শতাংশের নিচে নামিয়ে আনার উদ্দেশ্যে আগামীকাল (৯ ফেব্রুয়ারি) দেশটির সাথে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এতে ২৫ টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রয়াত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও পোশাক শিল্পের জন্য শূন্য কর করতে দর কষাকষি করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শেখ বশিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রের উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি জানান, ২০৩৫ সালের মধ্যে ১৪টি বোয়িং ডেলিভারি দেওয়া হবে।
উপদেষ্টা আরও বলেন, ‘পরবর্তী সরকার এসে যাতে উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য নিয়ে কোনো সমস্যা না হয় এজন্য নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা হচ্ছে। এটা তাড়াহুড়োর বিষয় নয়। দেশের সার্বিক স্বার্থেই তা করা হচ্ছে।‘
গত ১ বছরে বিমান বাংলাদেশের ভাড়া আন্তর্জাতিক রুটে প্রায় অর্ধেক কমেছে বলে জানান তিনি।
উপদেষ্টা আশা ব্যক্ত করেন যে, আগামী হজ্জ মৌসুমে সৌদি প্রবাসীরা মাত্র ২০ হাজার টাকার টিকেট খরচে দেশে ফিরতে পারবেন।