নির্বাচনের আগ মূহুর্তে বাড়ল স্বর্ণের দাম ! দেশের বাজারে ভরি কত ?

নির্বাচনের আগ মূহুর্তে বাড়ল স্বর্ণের দাম ! দেশের বাজারে ভরি কত ?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছেই যেন কমার কোন নামই নেই। হঠাৎ করে নির্বাচনের আগে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছে। দেশের মানুষ যখন নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে ঠিক এই সময়ে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ও অস্থিরতা তৈরী হয়েছে।

দুর্বল মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রেখে নিরাপদ আশ্রয় খুঁজছেন বিনিয়োগকারীরা। এর ফলে স্বর্ণসহ অন্যসব মূল্যবান ধাতুর মূল্যও ঊর্ধ্বমুখী।আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৪ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। 

এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৫ হাজার ৯৮ ডলারে পৌঁছেছে।এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশেরও বেশি বেড়ে প্রতি আউন্সে ৮৫ দশমিক ২ ডলার হয়েছে। এ ছাড়া স্পট মার্কেটে প্লাটিনামের দাম ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ২ হাজার ১৭৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। 

আর প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬০ দশমিক ৬৪ ডলারে উঠেছে।এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। 

বেশ কদিন ধরে দেশের বাজারে সোনার দাম বাড়ছে এতে করে সাধারণ মানুষের স্বর্ণ কেনার ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে।

 


সম্পর্কিত নিউজ