{{ news.section.title }}
হঠাৎ কেনো পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান?
রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামি ব্যাংক এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।
গত বছরের ৭ ডিসেম্বর তাকে নবগঠিত এই ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আইয়ুব মিয়া এর আগে সরকারের সাবেক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যাংক খাতের তারল্য সংকট মোকাবিলা ও দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামি ব্যাংক গঠন করে। এ
কীভূত হওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, সোশাল ইসলামি ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। জানা গেছে, নতুন এই ব্যাংকের অনুমোদিত মূলধন প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দেওয়া হয়েছে।
তবে চেয়ারম্যানের আকস্মিক পদত্যাগের কারণ নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক” মূলত বাংলাদেশের দুর্বল ও সংকটে থাকা কয়েকটি ইসলামী ব্যাংককে বাঁচানো এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার জন্য তৈরি করা হয়েছে।
কেন এই ব্যাংক তৈরি করা হয়েছে
সরকার ব্যাংকিং খাতে কিছু বড় সমস্যার কারণে এই উদ্যোগ নেয়। প্রধান কারণগুলো হলো:
দুর্বল ব্যাংকগুলোকে বাঁচানো
কিছু ইসলামী ব্যাংক বড় ধরনের তারল্য সংকট ও অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়ে। আলাদা আলাদা রেখে এগুলো চালানো কঠিন হয়ে যাচ্ছিল।
ব্যাংকিং খাত স্থিতিশীল করা
দুর্বল ব্যাংক ভেঙে পড়লে আমানতকারীদের টাকা ঝুঁকিতে পড়তে পারে। তাই বড় একটি শক্তিশালী ব্যাংক তৈরি করে ঝুঁকি কমানোর চেষ্টা করা হয়েছে।
সরকারি সহায়তায় পুনর্গঠন
নতুন ব্যাংককে শক্তিশালী করতে সরকার বড় অঙ্কের মূলধন দিয়েছে, যাতে গ্রাহকদের আস্থা ফিরে আসে।