এলপি গ্যাসের দাম বাড়ল কত টাকা?

এলপি গ্যাসের দাম বাড়ল কত টাকা?
ছবির ক্যাপশান, এলপি গ্যাসের দাম বাড়ল কত টাকা?

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের (এলপিজি) দাম বড় ধরনের বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।

এছাড়া অটোগ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা, যা আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্য ঘোষণা করে। জানানো হয়েছে, এ সিদ্ধান্ত আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


সম্পর্কিত নিউজ