ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

ইরানে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ।আজ বুধবার (১৮ জুন) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই বিশ্ব শান্তি। বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো এক হাতে না পারলে বিশ্বে মুসলিম বিলিন হয়ে যাবে। পশ্চিমা বিশ্ব নিউক্লিয়ার বোমা তৈরি করে কিন্তু কোনো মুসলিম দেশ তা করলে তাদের (পশ্চিমা দেশ) জন্য হুমকি হয় যায়। মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা ইরান সহ সব মুসলিম রাষ্ট্রের পক্ষে আছি। আমরা বিশ্ব মানবতার পক্ষে আছি।

ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের বলেন,   আমেরিকার সহযোগিতা ও প্রত্যক্ষ মদদ ছাড়া ইসরায়েল ইরানে হামলা করার সামর্থ্য রাখে না। ইসরায়েল বর্তমানে যা করছে তা একটি বৈশ্বিক সন্ত্রাস। তারা আত্মরক্ষার কথা বলে। কিন্তু আত্মরক্ষার কথা বলে  নিরীহ মানুষকে হত্যা করা কী মানবাধিকার?  

তিনি আরও বলেন, ইসরায়েল শান্তি চুক্তির নামে ছলচাতুরী করে, তারা গোলান মালভূমি দখল করে, গাজায় উপত্যকা দখল করে, পুরো ফিলিস্তিনকেই দখল করে নেয়। যদি আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে  সুযোগ না দিত তারা এই নৃশংসতা করতে পারতো না।  ইরানের পক্ষে দাঁড়াতে মুসলিম হতে হয় না মানবতা থেকে মজলুমদের পাশে দাঁড়ানো যায়। কোনো অমুসলিম দেশ ইহুদিদের দারা আক্রান্ত হলে আমরা তার পাশেও দাঁড়াব।

সম্পর্কিত নিউজ