১৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে এইচএসসি ফলাফল

১৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে এইচএসসি ফলাফল
ছবির ক্যাপশান, ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে এইচএসসি ফলাফল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Nur Muhammad

১৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই ফল ঘোষণা সম্ভব। এবার ১১টি বোর্ডের অধীনে অংশ নেয় ১২ লাখের বেশি শিক্ষার্থী।

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে।

তিনি বলেন, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে অবশ্যই ফল প্রকাশ করতে হবে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই ফলাফল ঘোষণা সম্ভব হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। নির্ধারিত সূচি অনুযায়ী তা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে শিক্ষার্থী। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। ফলে সোয়া ১২ লাখ শিক্ষার্থী এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন।


সম্পর্কিত নিউজ