রমজান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি: কার কতদিন বন্ধ থাকবে

রমজান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি: কার কতদিন বন্ধ থাকবে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

পবিত্র রমজানকে কেন্দ্র করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লম্বা ছুটির সূচি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে জানায় - রমজান উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ক্রমে বন্ধ থাকবে নির্ধারিত সময় পর্যন্ত।

স্কুলে ছুটি: 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সংশোধিত তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের (প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক) সব ধরনের বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়া এবং তার পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-কর্মচারীদের জন্য কার্যত ছুটি গড়াবে ২৮ মার্চ পর্যন্ত।

কলেজে ছুটি: 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর কলেজগুলোর ক্ষেত্রে ছুটি কার্যকর হয়েছে গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে। বর্ষপঞ্জি অনুযায়ী কলেজে ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ (রবিবার)।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকায় দেখা যায় - রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত কলেজগুলো টানা ২৬ দিন বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ থেকে ক্লাস শুরু হবে।

কলেজের বাকি বড় ছুটিগুলোও জানানো হয়েছে

চলতি বছর কলেজগুলোর জন্য আরও কয়েকটি দীর্ঘ ছুটির সূচি নির্ধারিত আছে। তালিকা অনুযায়ী -

ঈদুল আজহা: ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন

দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা: ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন

শীতকালীন ছুটি: ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন
এছাড়া আগের মতোই প্রতিষ্ঠানপ্রধানদের হাতে ৩ দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করা যাবে।

মাদ্রাসায় ছুটি আরও দীর্ঘ: নির্বাচন থেকে রমজান মিলিয়ে

মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারি থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি মার্চ মাসের শেষ পর্যন্ত চলবে। ফলে দেড় মাসের কাছাকাছি সময়ে মাদ্রাসাগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটির ধারাবাহিকতায় বলা হয়েছে -

১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ছিল

১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় কার্যক্রম বন্ধ

এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে রমজান উপলক্ষে দীর্ঘ ছুটি কার্যকর হয়

এই মোট ৪৬ দিনের ছুটির মধ্যে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ দিনগুলো পড়েছে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২৭ ও ২৮ মার্চ শুক্র-শনিবার হওয়ায় মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজেও একই ধারা

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশের কলেজগুলোর জন্যও ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ছুটি শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে এবং চলবে টানা ২৫ মার্চ পর্যন্ত - অর্থাৎ ২৬ দিন বন্ধ থাকবে এসব কলেজ।

পাবলিক বিশ্ববিদ্যালয় খোলা

তবে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটির সিদ্ধান্ত কার্যকর হলেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ক্লাস ও পরীক্ষা চলমান আছে।
 

আপনার ব্রাউজার PDF প্রদর্শন সমর্থন করে না।

PDF দেখুন

সম্পর্কিত নিউজ