{{ news.section.title }}
জুনিয়র বৃত্তি ফলাফল দেখুন এখানে
প্রকাশ হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল।মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে এ বছর বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফলাফল হস্তান্তর করে সংশ্লিষ্টরা। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়।
অনলাইনে ফলাফল দেখার উপায়: প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করতে হবে। এর পর ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই দেখা যাবে ফলাফল।
এ ছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।গত বছরের ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছিল।