ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত চবি'র অতীশ দিপংকর হল

ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত চবি'র অতীশ দিপংকর হল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক ব্যতিক্রমী ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা এ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, হল প্রভোস্ট প্রফেসর ড. নিয়াজ উদ্দিন, হল সংসদের ভিপি ও জিএসসহ অন্যান্য প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হল প্রভোস্ট প্রফেসর ড. নিয়াজ উদ্দিন বলেন, মাহে রমজান অত্যন্ত পবিত্র একটি মাস। এ মাস সংযমের শিক্ষা দেয়। এই সংযম কেবল রোজা পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়; আমাদের আচরণ, কথাবার্তা ও চালচলনেও তার প্রতিফলন ঘটানো উচিত। তিনি বলেন, “অতীশ দীপঙ্কর হল বৈচিত্র্যের এক মিলনমেলা। রমজান আমাদের উত্তম মানুষ হওয়ার শিক্ষা দেয়।”
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, “ধর্ম মানুষের কল্যাণের জন্য। যে যার ধর্ম পালন করবে। এখানে শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও যদি নিজ নিজ ধর্মের মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে অন্যায় কাজে জড়াতে পারে না। কোনো ধর্মই চুরি, দুর্নীতি বা অনৈতিক কাজের শিক্ষা দেয় না।”
তিনি আরও বলেন, ইফতার কেবল ধর্মীয় আচার নয়, এটি সামাজিক বন্ধনেরও এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। “আমি যেখানেই যাই, নানা দাবিদাওয়ার কথা ওঠে। তবে এতে আমি বিরক্ত হই না"।
সংশ্লিষ্টরদ মনে করেন
বহু ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ইফতার অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ।


সম্পর্কিত নিউজ