{{ news.section.title }}
জাবি ভর্তি পরীক্ষার ২য় মেধাতালিকা ভর্তি শুরু ২ মার্চ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ, বি, সি, ডি, ই, আইবিএ-জেইউ এবং সি১ ইউনিট সমূহের ২য় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ৮ মার্চ রাত ১১:৫৯ পর্যন্ত অনলাইনে ২য় মেধাতালিকার ভর্তি কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট ইউনিটের ডিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিকৃত শিক্ষার্থীদের ৪ থেকে ৯ মার্চ ২০২৬ পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যতীত) সংশ্লিষ্ট শিক্ষা শাখায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রতিদিন সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:০০ পর্যন্ত কাগজপত্র গ্রহণ করা হবে।
এছাড়াও আরো বলা হয়, ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাউনলোডকৃত ভর্তি ফরমের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমানের সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, প্রবেশপত্রের ফটোকপি, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে সংগৃহীত মেডিক্যাল সনদপত্র এবং সরকার অনুমোদিত হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে ডোপ টেস্ট রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত বিষয় পছন্দক্রম ফরম (Choice Form) সংযুক্ত করতে হবে।সব কাগজপত্র সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতির মাধ্যমে ডিনের অনুমোদন নিয়ে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় সশরীরে জমা দিতে হবে।
এছাড়াও আরো উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে অন্য শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকলে তা বাতিলের প্রমাণপত্রও জমা দিতে হবে।