{{ news.section.title }}
৩৮ দিনের দীর্ঘ ছুটি শেষে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৩৮ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলা হয়েছে। লম্বা এই ছুটির পর নিজ নিজ শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা ।
এবারের রমজান ও ঈদের ছুটি শুরু হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি থেকে। সরকারি ছুটির সূচি অনুযায়ী ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত এই ছুটি নির্ধারিত ছিল। তবে এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা আরও বাড়ে। ফলে সব মিলিয়ে শিক্ষার্থীরা প্রায় ৩৮ দিনের দীর্ঘ লম্বা ছুটি সুযোগ পায়।
দীর্ঘদিন পর আবারও বিদ্যালয় ও কলেজে পাঠদান শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী উভয়ের মধ্যেই দেখা গেছে নতুন উদ্দীপনা। অনেক শিক্ষার্থী ছুটির পর প্রথম দিনেই বন্ধুদের সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেছে। অন্যদিকে শিক্ষকরা ছুটির পর শিক্ষার্থীদের দ্রুত সিলেবাস সময়মতো শেষ করায় মনোযোগ দিচ্ছেন ।
জানা গেছে দীর্ঘ বিরতির পর নিয়মিত ক্লাস শুরু হওয়ায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করা। কারণ সামনে অর্ধবার্ষিক পরীক্ষা এবং অন্যান্য শিক্ষাক্রমভিত্তিক কার্যক্রম রয়েছে। তাই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে ক্লাসের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।