আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল

আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনে আরবী বিভাগের (৩০৬ নম্বর) রুমে তাঁকে প্রচারণা চালাতে দেখা যায়।

রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা আচরণবিধির ধারা ৪/ঝ–তে উল্লেখ আছে, "অ্যাকাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল/সমাবেশ করা এবং শ্রেণিকক্ষের অভ্যন্তরে কোন নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।"
 
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, "আমি আরবী বিভাগের শিক্ষার্থী। আমি আমার বিভাগের জুনিয়রদের সঙ্গে বাইরে একটু কথা বলতে চেয়েছিলাম। তাদের জানালে ফাস্ট ইয়ারের সিআর আমাকে বলেছিল বাইরে বৃষ্টি হচ্ছে ভাই আপনি উপরে আসেন। এজন্য আমি রুমে গিয়ে ২ মিনিট কথা বলেছিলাম। ওই সময় ওদের কোনো ক্লাস ছিলনা।"

এদিকে শ্রেণিকক্ষের অভ্যন্তরে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্বেও রাকসু নির্বাচনে একজন জিএস পদপ্রার্থী কীভাবে রুমে প্রচারণা করে এ নিয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, "আমরা এ বিষয়ে এখন পযর্ন্ত জানতে পারিনি। তবে ক্লাসরুমে প্রচারণার কোনো প্রমাণ পেলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

সম্পর্কিত নিউজ