৬ ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার করলো রাবি শিক্ষার্থীরা

৬ ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার করলো রাবি শিক্ষার্থীরা
  • Author, রাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তবে জন ভোগান্তির কথা চিন্তা করে ৬ ঘন্টা পর রাত ৮টায় অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘন্টা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ৬ ঘন্টা ধরে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। 

অবরোধ প্রত্যাহার করে ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আমরা রাত ৮টার সময় রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কারণ জন ভোগান্তি চরম পর্যায়ে চলে গেছিল। আমরা চাই না আমাদের জন্য আমাদের জন্য আমাদের মা-বোনরা কষ্ট পাক। এই জায়গা থেকে আমরা রেল অবরোধ প্রত্যাহার করেছি এবং তাদের যে ভোগান্তি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপাতত আর রেল অবরোধ করার কোন কর্মসূচি নেই আমাদের। 
 

সম্পর্কিত নিউজ