{{ news.section.title }}
সাজিদ হত্যার বিচার ও সনদ জটিলতা নিরসনে ইবিতে অবস্থান কর্মসূচি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার এবং সনদ উত্তোলন প্রক্রিয়ায় চলমান জটিলতা নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় প্রশাসন ভবনের সামনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা জানান, ‘আমরা সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার চাই। পাশাপাশি সনদ উত্তোলনে শিক্ষার্থীদের যে ভোগান্তি পোহাতে হয় তার নিরসন চাই। সাজিদ হত্যার তদন্তের অগ্রগতি বিষয়ে সিআইডি ১৪ দিন পরপর ছাত্র সংগঠন এবং প্রশাসনের কাছে ব্রিফিং করে থাকে আমরা সেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রবেশাধিকার চাই। এছাড়া সনদ উত্তোলনে যে দীর্ঘ এবং জটিল প্রসেস সে বিষয়ে ভিসি স্যারের হস্তক্ষেপ চাই যেন সহজ এবং দ্রুততম সময়ে শিক্ষার্থীরা তাদের সনদ তুলতে পারে।’
আয়োজকরা জানান, ‘প্রক্টর স্যার সিআইডি কনফারেন্সে শিক্ষার্থীদের একসেস দিবেন বলে আশ্বাস দিয়েছে এবং উপাচার্য স্যার দ্রুততম সময়ে যেন সনদ উত্তোলন করা যায় তার ব্যবস্থা করবেন।’
আয়োজকরা জানান, ‘প্রক্টর স্যার সিআইডি কনফারেন্সে শিক্ষার্থীদের একসেস দিবেন বলে আশ্বাস দিয়েছে এবং উপাচার্য স্যার দ্রুততম সময়ে যেন সনদ উত্তোলন করা যায় তার ব্যবস্থা করবেন।’