বেগম রোকেয়া পদক পেলেন ৪ নারী

বেগম রোকেয়া পদক পেলেন ৪ নারী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর চার জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ৪ জন নারীদের হাতে এই পদক তুলে দেন। প্রতি বছর এই দিনে রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান করা হয়।

 নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) পদক পেয়েছেন রুভানা রাকিব। নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রোকেয়া দিবস উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

সম্পর্কিত নিউজ