{{ news.section.title }}
জাবি ভর্তি পরীক্ষার বি, সি,ও ই-ইউনিটের ফলাফল প্রকাশিত
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)ভর্তি পরীক্ষার বি-ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ,সি- ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ই-ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তিন ইউনিটের ফল প্রকাশ করা হয়
এ বছর শিফট ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন কার্যক্রম চলবে।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে৷