{{ news.section.title }}
খালেদা জিয়ার মৃত্যুতে চবির সব ক্লাস স্থগিত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শোক প্রকাশের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দিনের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেয়।
এদিকে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে।