জকসু নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় প্রশাসন ও সরকারকে নিতে হবে : শিবির সভাপতি

জকসু নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় প্রশাসন ও সরকারকে নিতে হবে : শিবির সভাপতি
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার (২ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জকসু নির্বাচন না করার জন্য নানা চক্রান্ত চলছে। কাদের প্ররোচনায় এই নির্বাচন পিছিয়েছে, তা সবাই জানে। এর আগেও কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন পেছানোর পেছনে কারা চক্রান্ত করেছিল, সেটিও সবার কাছে পরিষ্কার। 

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর গত বছর ৩০ ডিসেম্বর প্রথমবারের মত জকসু নির্বাচন হওয়ার কথা ছিল। তবে এদিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হয় ভোট গ্রহণ। দুপুর দুইটায় এক সিন্ডিকেট মিটিং শেষে ৬ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 

সম্পর্কিত নিউজ