জকসু নির্বাচন উপলক্ষ্যে ৬ জানুয়ারি ক্লাস-পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ

জকসু নির্বাচন উপলক্ষ্যে ৬ জানুয়ারি ক্লাস-পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আগামী ৬ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর যথারীতি খোলা থাকবে।

আজ রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ০৬ জানুয়ারি রোজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট/বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং যথারীতি অফিস খোলা থাকবে।

পৃথক বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ০৬ জানুয়ারি রোজ মঙ্গলবার তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাউকে (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অন্য যে কেউ) কোন ব্যক্তিগত গাড়ী না আনার জন্য অনুরোধ করা হলো।

এদিকে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিউজ