হাতে ভোট গণনার দাবিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের সংবাদ সম্মেলন

হাতে ভোট গণনার দাবিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের সংবাদ সম্মেলন
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ওএমআর মেশিনের পরিবর্তে হাতে ভোট গণনার দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ওএমআর মেশিনে নানান ত্রুটি রয়েছে। আমরা গতকাল প্রশাসনের সাথে একটা মিটিং করেছি সেখানেও ওএমআর মেশিনের অনেক অসংগতি ধরা পরেছে। তাই হাতে ভোট গণনার দাবি জানাচ্ছি আমরা। 

সংবাদ সম্মেলনে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খাদিজাতুল কুবরা এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী বি এম আতিকুর রহমান তানজিলসহ প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

এদিকে গণমাধ্যমকে জবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, ‘জকসু নির্বাচন নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসব মুখর করতে প্রস্তুত প্রশাসন। ওএমআর মেশিনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।’

এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই নির্বাচন স্থগিত করে মঙ্গলবার (৬ জানুয়ারি) নতুন তারিখ নির্ধারণ করে।

সম্পর্কিত নিউজ