জকসু নির্বাচনঃ

মেশিনেই ভোট গগনার সিদ্ধান্ত

মেশিনেই ভোট গগনার সিদ্ধান্ত
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

গণনা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা। পরে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনারদের সাথে আলোচনায় মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি। 

কানিজ ফাতেমা কাকলি বলেন, কমিশনারসহ সকল বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারদের সাথে সকল প্যানেল ও স্বতন্ত্র ভিপি-জিএস প্রার্থীদের সাথে বসেছি। মিটিং এ সকলের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, প্রথমে ৩ শত বা তার কাছাকাছি ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ব্যালট ম্যানুয়ালি গণনা করবো। তারপর এই ভোটগুলো দুটি আলাদা কোম্পানির মেশিনে গণনা করবো। 

এর মধ্যে যে মেশিনের ফলাফল ম্যানুয়ালি হিসাবের বেশি কাছাকাছি আসবে, সেই মেশিন দিয়েই বাকী সকল ভোট গণনা করবো। মাঝে মাঝে রেনডমলি উভয় মেশিনে ভোট গণনা করবো। এর মধ্যে মেশিনের কার্যকারিতা যাচাইয়ে আমরা কিছু কিছু ভোট হাতে গুনার পর মেশিনে গণনা করে টেস্ট করে দেখবো। এভাবে সকল ভোট গণনার পর একসাথে জকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে। 

এর আগে রাত ১০ টায় উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের বৈঠকে বসে কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পর্কিত নিউজ