{{ news.section.title }}
নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস এওয়ার্ড পেলেন জবির মোস্তাফিজ
স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যানে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রান সামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্ননিবেদনের করার সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ “ নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড” অর্জন করলেন জবির সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজ।
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান "নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' (Number to the National Service Award )" অর্জন করেছেন। এই এওয়ার্ডটি বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত একটি সম্মাননা, যা স্কাউটার ও রোভার স্কাউটারদের বিভিন্ন মানবিক কাজ, যেমন - রক্তদান, দুর্যোগ মোকাবিলা, ত্রাণ বিতরণ, উদ্ধারকার্যক্রমে অসামান্য সেবার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়; এটি মূলত ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের একটি উচ্চতর ধাপ বা স্বীকৃতির প্রতীক যা 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' প্রাপ্তদের মধ্য থেকে আরও ভালো সেবার জন্য দেওয়া হয় ।
উল্লেখ্য মোস্তাফিজুর রহমান এর আগেও "ন্যাশনাল সার্ভিস এওয়ার্ড" ও বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা এওয়ার্ড "সমাজ উন্নয়ন এওয়ার্ড " অর্জন করেছেন।
এওয়ার্ডধারী মোস্তাফিজ বলেন,"এই সম্মাননা ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রম কে আরও বিস্তৃত ও গতিশীল করতে আমাকে অনুপ্রেরণা জোগাবে। সেবার মহান ব্রতকে ধারণ করে সামনের দিনে আরো কাজ করে যেতে চাই। সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে আগের মতোই দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, এই অর্জন এককভাবে আমার নয়, বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্মিলিত সাফল্য। তিনি গ্রুপের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতেও মানবসেবার কাজে সক্রিয় থাকতে পারেন।
জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক জনাব মিন্টু আলী বিশ্বাস বলেন, " মোস্তাফিজ অত্যন্ত মেধাবী একজন রোভার।সে পড়াশোনা, রোভারিং সাংস্কৃতিক অঙ্গন সকল দিকে পারদর্শী। এর আগে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কে আরো ২ টি এওয়ার্ড এনে দিয়েছে এবং সে জাতীয় পর্যায়ে বহু পুরষ্কার পেয়ে আমাদের জগন্নাথ